﻿"প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,"
"এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।"
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
"তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,"
"অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,"
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
